ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

IMG
25 March 2026, 2:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের অষ্টাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় থেকে আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রুহুল কুদ্দুস কাজল নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একাধিকবার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন