ঢাকা      শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

আসামে প্রত্যেক পরিবারকে গরু ও মহিষ দেয়ার ঘোষণা বিজেপির

IMG
10 April 2026, 11:58 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের আসামে বিজেপির একটি প্রকল্প নিয়ে আলোচনার ঝড় উঠেছে। তৃতীয়বারের মতো ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে বড় প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি। গত ৩ এপ্রিল গোয়ালপাড়ায় এক জনসভায় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেস দীর্ঘ সময় ধরে আসামকে অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত করেছে।

তিনি আরও বলেন, রাজ্যে আবারও বিজেপি সরকার গঠিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে চিহ্নিত প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে বিতাড়িত করা হবে। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে অনুপ্রবেশ রুখতে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

অমিত শাহ বলেন, কংগ্রেসের শাসনে উপজাতিদের স্বার্থকে অবহেলা করা হয়েছে, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে আদিবাসী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। এমনকি ২০১৩ সালের তুলনায় আদিবাসী উন্নয়নের বাজেট ২৫ হাজার কোটি থেকে বাড়িয়ে ১.৩৮ লক্ষ কোটি করার খতিয়ানও তুলে ধরেন তিনি।

অমিত শাহের বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় দুধনৈ এলাকার দুগ্ধ বিপ্লবের পরিকল্পনা। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি পুনরায় ক্ষমতায় এলে আসামের প্রতিটি জেলায় একটি করে বড় দুগ্ধ খামার স্থাপন করা হবে এবং প্রত্যেক আদিবাসী পরিবারকে একটি গরু ও একটি মহিষ দেওয়া হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন