ঢাকা      বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

বিচ্ছেদের পথে হাঁটছেন রণবীর-দীপিকা?

IMG
14 April 2026, 7:37 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর রসায়ন নিয়ে সবসময়ই আলোচনা থাকে তুঙ্গে। তবে সম্প্রতি নেটপাড়ায় এক চাঞ্চল্যকর জল্পনা ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এই তারকা দম্পতির সাজানো সংসারে নাকি ফাটল ধরেছে! কিন্তু প্রশ্ন উঠছে, এই গুঞ্জনের ভিত্তি ঠিক কতোটা?

দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিচ্ছেদের সুর বাজছে। রেড্ডিট-এর মতো প্ল্যাটফর্মে একাংশ দাবি করছেন, তাদের মধ্যে নাকি আর বনিবনা হচ্ছে না। সমাজমাধ্যমে ছড়িয়েছে, চলতি বছরের ১ জুন থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা! এই খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নেটিজেনরা রণবীরের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন।

আবার কেউ কেউ বলছেন, তাদের চিন্তা-ভাবনা বা আদর্শের অমিলের কারণেই এই দূরত্বের সৃষ্টি। এমনকি দীপিকা যখন রণবীরের সাম্প্রতিক সাফল্য নিয়ে শুরুতে কোনও প্রতিক্রিয়া জানাননি, তখন সেই জল্পনার আগুনে ঘি পড়ে। যদিও পরে দীপিকা স্পষ্ট করে দেন যে, তিনি রণবীরের কাজ দেখেছেন এবং প্রশংসা করেছেন।

২০১৮ সালে ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর-দীপিকা। দাম্পত্য জীবনে তাদের কোলে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান, দুয়া পাড়ুকোন সিং। এতো বছর একসঙ্গে কাটানোর পরও বিচ্ছেদের খবর ভক্তদের মনে বিষাদ তৈরি করেছে।

বছরের পর বছর ধরে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সম্পর্ক নিয়ে অনেক গুজব শোনা গেছে। এমনকি তাদের ব্যক্তিগত জীবনে টানাপোড়েন চলছে বলেও নানা গুঞ্জন রটেছে। কিন্তু বাইরের এই গুঞ্জনকে তাঁরা কখনও গুরুত্ব দেননি। বরং সবসময় একে অপরের সবচেয়ে বড় সমর্থক হয়ে পাশে দাঁড়িয়েছেন। এভাবেই বারবার তাঁরা প্রমাণ করেছেন, কেন তাদের বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন