ঢাকা      শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

IMG
17 April 2026, 6:46 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ শুক্রবার তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আমি আশা প্রকাশ করছি যে, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।’

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তির লক্ষ্যে পরিচালিত সকল প্রচেষ্টাকে সমর্থন করে যাবে। বৈরুতের স্থানীয় সময় শুক্রবার ভোরে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সাথে সাথেই লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির একেবারে প্রথম ঘণ্টা থেকেই প্রতিরোধ শক্তির সাথে যুক্ত গণমাধ্যমগুলো নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানায় যে, প্রতিরোধ ফ্রন্টগুলোর তৎপরতা বজায় রাখা এবং লেবাননের জন্য পৃথকভাবে যুদ্ধবিরতির বিষয়টি প্রত্যাখ্যান করার ইরানি দাবিকে ওয়াশিংটন ও তেল আবিব কার্যত স্বীকৃতি দিয়েছে।

ইরান শুরু থেকেই জোর দিয়ে আসছিল যে, এই অঞ্চলে যেকোনো যুদ্ধবিরতির ফল স্বরূপ লেবাননে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাত হবে এবং এখন প্রতিরোধ বাহিনীর পিছু হটা ছাড়াই এই যুদ্ধবিরতি বাস্তবায়নকে প্রতিরোধ অক্ষের জন্য একটি কৌশলগত সাফল্য এবং নেতানিয়াহু মন্ত্রিসভার জন্য আরেকটি পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছিলেন যে, লেবাননের যুদ্ধবিরতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির কাঠামোর মধ্যেই রয়েছে যা ইরানেরও দাবি ছিল।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন