ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাষ্ট্রপতির বিশেষ দূত ও রাষ্ট্রপতির প্রশাসন দফতরের উপ-প্রধান আজামাত কাদিরালিয়েভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়৷
মধ্য এশিয়ার দেশটির বিশেষ দূতের সাথে দুই দেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com