রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার মীরেরচক জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু হয়। নতুন ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বাড়বে।
মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মকলেসুর রহমান বকুল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এসময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com