ঢাকা      রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম
  • দেশে পৌঁছেছে ৩৪ জন প্রবাসীর মরদেহ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
  • ১২টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে ইরান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

দেশে পৌঁছেছে ৩৪ জন প্রবাসীর মরদেহ

IMG
19 April 2026, 12:30 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল। শনিবার দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত (ফ্লাইট কেইউ-৫২৮৩) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইট বিএস-৩১৬) থেকে ২ জন এবং লিবিয়া (ফ্লাইট কিউআর-৬৪০) থেকে ২ জন প্রবাসীর লাশ রয়েছে।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে প্রদান করা হবে। স্বজনদের নিকট মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন