নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর দিন থেকে আজ শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করা হয়।
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দু'জন বাংলাদেশি মারা গেছেন। তাঁরা হলেন: টাঙ্গাইলের মো. আবুল কাশেম ও জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল।
এর মধ্যে টাঙ্গাইলের মো. আবুল কাশেম মারা যান সৌদি আরবের মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। এছাড়া জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল স্বাভাকিভাবে মক্কায় মারা যান।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।
আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com