ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছে আজ শনিবার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। পাকিস্তানে এবারের সফরে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
আরাকচি শুক্রবার রাতে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান।
তবে আরাকচি ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।
এই সফরে আরাকচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেশটির মধ্যস্থতার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করবেন, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসান ঘটে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়।
তিনি যুদ্ধ অবসানের বিষয়ে ইরানের মতামত ও প্রস্তাব পাকিস্তানের কাছে তুলে ধরবেন। তারা সেগুলো আমেরিকার কাছে পৌঁছে দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরের পর ওমান এবং রাশিয়া সফর করবেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com