ঢাকা      মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম
  • মমতা ব্যানার্জিকে হারানোর পর যা বললেন শুভেন্দু অধিকারী
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন নরেন্দ্র মোদি
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

মমতা ব্যানার্জিকে হারানোর পর যা বললেন শুভেন্দু অধিকারী

IMG
05 May 2026, 1:34 AM

দেবপ্রসাদ অধিকারী, কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকে জিতে নিজের জয়ের শংসাপত্র দেখালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ১৫ হাজার ১১৪ ভোটে বিজয়ী হয়েছেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ঘরের মেয়ে। অথচ সেই নিজের ঘরেই হারতে হলো! পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছিলেন মমতা। কিন্তু এবার নিজেরই আসনে পরাস্ত হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

নিজের আসন ভবানীপুরকে ‘বড় বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজো বোন’ বলে সম্বোধন করেন মমতা। ‘মেজো বোনের’ কাছে পাঁচ বছর আগেই হেরেছিলেন, হারিয়েছিলেন শুভেন্দু অধিকারীই। এবার ‘বড় বোন’ ভবানীপুরেও হারলেন তিনি। এবারও হারালেন সেই শুভেন্দুই।

মমতাকে হারানোর পর শুভেন্দু বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো জরুরি ছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থেকে অবসর নেওয়ার সমান… এবারের মতো আগেরবারও তিনি ১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন। মুসলিমরা খোলাখুলিভাবে তাঁকে ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যতো মুসলিম ভোট দিয়েছেন. সবাই মমতাকেই ভোট দিয়েছেন। আর হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের ভোটাররা আমাকে আশীর্বাদ করে জিতিয়েছেন। এই জয় হিন্দুত্বের জয়… সিপিআইএম-এর সমর্থকরাও আমাকে ভোট দিয়েছেন।”

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন