ঢাকা      শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

মালয়েশিয়ার কেলান্তানে ১০ ভারতীয় ও বাংলাদেশি আটক

IMG
08 May 2026, 11:49 AM

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার (এপিএমএম) কেলান্তান শাখা কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বুধবার রাতে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেন কেলান্তান এপিএমএমের পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ। তিনি জানান, গোপন রুট ব্যবহার করে মানবপাচার কার্যক্রম পরিচালনার বিষয়ে গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কামাল মোহামাদ বলেন, “অপস নাগা, অপস দামাই, অপস পেলান্তান মেরাহ এবং অপস তিরিস” নামে পরিচালিত যৌথ অভিযানের সময় সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনক গতিতে চলাচলকারী একটি নৌকা শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা অনুসরণ করেন এবং পরে নদী তীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন