ঢাকা      বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

জলবায়ু পরিবর্তন নিয়ে প্রামাণ্যচিত্রে পূর্ণিমা

IMG
13 May 2026, 4:19 PM

আশরাফুল কবির, বাংলাদেশ গ্লোবাল: জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বরাবরই ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় এবার জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে একটি বিশেষ প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের পূর্ণিমা জানান, প্রামাণ্যচিত্রের মূল ভাবনাটি তাঁর বেশ ভালো লেগেছে এবং মানুষকে সচেতন করার এক ধরণের দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি এতে যুক্ত হয়েছেন। তিনি সবসময়ই সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক কাজের সাথে থাকতে চান।

গাজী মাহবুবের পরিচালনায় প্রামাণ্যচিত্রের গল্পে ১৯৭০ সালে ভোলার সেই ভয়াবহ ও মর্মান্তিক বন্যার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের আসলে কী করা উচিত এবং কী ধরণের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেই দিকনির্দেশনাও এখানে উঠে আসবে।

পূর্ণিমা ছাড়াও প্রামাণ্যচিত্রে দেশের আরও কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন কিংবদন্তি নির্মাতা কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরী। প্রামাণ্যচিত্রটি মূলত একটি বিশেষ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে তৈরি করা হয়েছে যা খুব শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন