ঢাকা      সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

কাতারি রাজকীয় ভিলায় বিরল ফুলের চাষ

IMG
18 May 2026, 6:37 AM

আমিন ব্যাপারী, কাতার: কাতারি সংস্কৃতিতে আভিজাত্য এবং নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন হলো শৌখিন বাগান বা বিরল প্রজাতির ফুলের চাষ। মরুভূমির তপ্ত বালুকারাশির মাঝে এক টুকরো সবুজ ও সুগন্ধি বাগান এখন কাতারি শেখদের আভিজাত্যের প্রতীক।

তপ্ত বালু আর উত্তপ্ত রোদের দেশ কাতার। কিন্তু এই মরুভূমির রুক্ষতা ছাপিয়ে এখন সর্বত্রই সবুজের জয়গান। কাতারি শেখদের ব্যক্তিগত শৌখিনতা এখন আর কেবল দামী গাড়ি বা বাজপাখিতে সীমাবদ্ধ নেই। বরং আভিজাত্যের এক নতুন মাত্রা যোগ করেছে বিরল ও মনোমুগ্ধকর সব ফুলের বাগান।

কাতারি শেখদের কাছে এই বাগানগুলো কেবল সৌন্দর্যের আধার নয়, বরং মানসিক প্রশান্তির এক পরম তীর্থ। বিদেশি মেহমানদের আপ্যায়নে নিজের বাগানের বিরল প্রজাতির ফুলের সৌরভ ছড়িয়ে দেওয়া এখন কাতারি আতিথেয়তার এক অবিচ্ছেদ্য অংশ।

এরকমই একটি চমৎকার গাছ হলো বাগানবিলাস, যা ইংরেজিতে বোগেনভিলিয়া নামে পরিচিত।​ কাতারের মতো মরুভূমির দেশে এই গাছটি অত্যন্ত জনপ্রিয়। কারণ এটি প্রচণ্ড গরম সহ্য করতে পারে এবং খুব সামান্য যত্নেই সারাবছর প্রচুর ফুল দেয়। গাছটি বিশেষভাবে নজরকাড়া। কারণ একাধিক রঙের (লাল, গোলাপী, কমলা ও হলুদ) কালারের কারণে এটি একটি রাজকীয় লুক দিয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন