আহমাদুল কবির, মালয়েশিয়া: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়া এবং সাক্ষাৎ করতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার (১৯ মে) জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মহান রবের দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com