ঢাকা      শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পোল্যান্ডে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

IMG
22 May 2026, 2:57 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পোল্যান্ডে আরো পাঁচ হাজার সেনা পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পোল্যান্ডের জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাওরোকির সঙ্গে সুসম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, ''কারোল নাওরকি নির্বাচনে সফল হয়ে এখন পোল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছেন। আমরা তাঁকে সমর্থন করেছিলাম। আমি এখন সেখানে পাঁচ হাজার সেনা পাঠাচ্ছি।''

দু'দিন আগেই পেন্টাগন জানিয়েছিল, তারা ইউরোপ থেকে সেনা ব্রিগেডের সংখ্যা চার থেকে কমিয়ে তিন করবে। পেন্টাগনের প্রধান মুখপাত্র সিন পারনেল এক বিবৃতিতে জানিয়েছেন, তারা ইউরোপে সেনার সংখ্যা কমাচ্ছেন। ইউরোপের ক্ষেত্রেও তারা ট্রাম্পের অ্যামেরিকা ফার্স্ট নীতি নিয়ে চলছেন। ইউরোপের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব ন্যাটোর শরিক দেশগুলিকেই নিতে হবে। এর আগে, মে মাসের গোড়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহার করছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন