শরীফুল ইসলাম, আশুলিয়া: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার গার্মেন্টস কারখানা ছুটির শেষ দিনে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বাসস্টান্ডগুলোতে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে বহুগুণ। আজ মঙ্গলবার ভোরের আলো ফুটতেই কর্মজীবী মানুষ নাড়ির টানে বাড়ি ফেরার তাগিদে বাস কাউন্টারে ভিড় করছেন। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী চাপ আরও বাড়তে থাকায় এ মহাসড়কের যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। এতে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বাকি কিছু কারখানা আজ বন্ধ হবে। আজ সারাদিন এ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ আরও বৃদ্ধি পাবে বলে জানা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা ও স্বস্তির ঈদ যাত্রায় কাজ করছেন তারা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com