ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দেশের এই সর্ববৃহৎ পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত স্বতঃস্ফূর্ত ও শান্তিপূণ ভাবে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে নামাজ অনুষ্ঠিত হয়।
প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানে ঈদের জামাতে নামাজ আদায়ের জন্য দিনাজপুরসহ পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সর্ববৃহৎ এই বিশাল ঈদের জামাতে পবিত্র ঈদুল আযহার ঈদের নামাজ আদায়ের জন্য অংশ নেয়।
আগত মুসল্লিদের শান্তিপূণভাবে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ। দিনাজপুর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অযু করার স্থান, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছিল।
ঈদগাহ মাঠে অর্ধশতাধিকের অধিক মাইক স্থাপন করা হয়। এছাড়া মুসল্লিদের ঈদগাহ মাঠের প্রবেশের জন্য ১২টি গেট ৩টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। দুটি ওয়াচ টাওয়ারে পুলিশ এবং একটি ওয়াচ টাওয়ারে র্যাব সদস্যরা সমগ্র ঈদগা মাঠে আগত মুসল্লিদের পর্যবেক্ষণ করেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com