ঢাকা      শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

ভারত ও বাংলাদেশের মানুষকে আলাদা ভাবছি না: দীনেশ ত্রিবেদী

IMG
12 June 2026, 3:48 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভিসাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন জটিলতার সমাধানে ‘পথ খোঁজার’ কথা বলেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার সকালে স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসীদাস বাধে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল আরিফ মাহমুদ তাদের স্বাগত জানান। ইমিগ্রেশন ও প্রটোকল সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার উদ্দেশে রওনা হন দীনেশ ত্রিবেদী।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকরা দুই দেশের মধ্যে পর্যটন ভিসা আবার কবে চালু হবে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, “আমি একটাই কথা বলতে পারি; আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি, আর আমি কুঁড়ি কোটি অ্যাড করি, তাহলে ১৬০; ...তাহলে যা হবে, একসঙ্গে হবে। আলাদাভাবে আমি ভাবছি–আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশি না। ...সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস…।”

ভারত অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে মানুষজনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে–এ বিষয়েও দীনেশ ত্রিবেদীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, “ডেমোক্রেসিতে অনেক ইশুজ থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি; দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে, আমি নিশ্চয়ই পালন করবো। কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার।”

একজন সাংবাদিক ভারতকে বাংলাদেশের পাশের ‘বৃহৎ শক্তি’ হিসেবে বর্ণনা করলে দীনেশ ত্রিবেদী বলেন, “নো, নো আমাদের দু’জনে মিলে শক্তি; একটা শক্তি হলে হবে না- দু’জনে মিলে যা শক্তি হবে, ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম হলে কতো ভালো হবে? খেলাধুলা, হেলথ তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে...।”

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন