রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির মিলানে তাজমহল রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মিলান লোম্বারদিয়া যুবদল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইতালির মিলান লোম্বারদিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন।
সদস্য সচিব সাইদুর রহমান খাঁন ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলমের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন, ইতালি বিএনপির সাবেক উপদেষ্টা মাহাবুবর রহমান সেলিম, মিলান বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওসমান গনি, বিএনপি নেতা হাজী শাহ আলম, মিয়া মিলন, কাজী সজীব, আসাদ খান, এ কে রুহুল সান, সোহেল কবিরাজ, সোহরাব দর্জি, কাজী রুবেল, মাসুদ মৃধা, সুলেমান মাতুব্বর, রাজু খান, শফিকুল ইসলাম বেল্লাল, মোঃ শাহাবুদ্দিন, রেজাউল বেপারী, মাসুম আবেদীন নয়ন, রেজাউল করিম পাবেল, রোমান হাওলাদার, আক্কাস হাওলাদার, নিলয়, বাপ্পী, খোকন মোল্লা, রুহুল আমিন।
শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com