ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বান্দরবানের রুমায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে উপজেলার কেপলংপাড়া এলাকার একটি গোপন আস্তানা ঘেরাও করে তাদের আটক করা হয়। তাদের নাম ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) ।
জানা যায়, আটক কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com