ঢাকা      শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
শিরোনাম

সেনাবাহিনী প্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

IMG
06 January 2026, 9:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রাইল। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।

আলোচনায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন