ঢাকা      মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

হরমুজ প্রণালি চালু করা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের ফোনালাপ

IMG
23 March 2026, 4:51 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ফোনে কথা বলেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন: "উভয় নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে বিশ্বব্যাপী জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। তারা একমত হয়েছেন যে, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা অপরিহার্য।"

ফোনালাপের বিষয়ে ডাউনিং স্ট্রিট আরো জানায়, ট্রাম্প গতকালই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন, তার কিছু পরই ফোনে কথা বলেন দুই নেতা। ফোনালাপটি ২০ মিনিট স্থায়ী ছিল এবং তাদের মধ্যকার আলাপ 'গঠনমূলক' ছিল বলে জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী পরে চ্যান্সেলর র‍্যাচেল রিভস, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এবং অন্যদের নিয়ে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিষয়ে একটি 'কোবরা' বৈঠক করেন।

শনিবার রাতে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন, না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো "ধ্বংস করে দেবে" বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি আরও বলেন 'সবচেয়ে বড়টি দিয়েই তা শুরু হবে'।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন