ঢাকা      মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে: ট্রাম্প

IMG
12 April 2026, 1:46 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন। তিনি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে—“তাদের পুরো নৌবাহিনী ও বিমান বাহিনীসহ সবকিছুই”।

ট্রাম্প দাবি করেন, “হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে”। একই সঙ্গে তিনি আগের পোস্টগুলোর মতো আবারও বলেন, যুক্তরাষ্ট্রে “লোড নেওয়ার” জন্য খালি তেলবাহী ট্যাংকারগুলো রওনা হয়েছে।

ইরানের সঙ্গে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় ট্রাম্প বলেন, তেহরান যদি প্রণালিটি পুনরায় খুলে দিতে সম্মত হয়, তাহলে তিনি “বোমা হামলা স্থগিত রাখতে” রাজি হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান কার্যত এই নৌপথটি অবরুদ্ধ করে দেয়। হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন রুটগুলোর একটি। সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন