ঢাকা      মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পাকিস্তান দল

IMG
13 May 2026, 5:47 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ সকালে এক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছান বাবর-রিজওয়ানরা। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিরিজে সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। বিপরীতে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ।

সিলেট টেস্টের অধিকাংশ সময় বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর আগে, মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে টাইগাররা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন