ঢাকা      মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

কোরবানি পশুর চামড়ার দাম বাড়লো

IMG
13 May 2026, 5:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকায় কোরবানির পশু গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা। গত বছরের তুলনায় এবার ঢাকা ও ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা করে বেড়েছে।

এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা ছিল এবং ২০ থেকে ২২ টাকা ছিল বকরির চামড়া। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠক শেষে আজ বুধবার (১৩ মে) ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাদ্রাসায়ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ ও লবণ দেওয়া বাবদ সরকারের খরচ হবে ২০ কোটি টাকা।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, পরিস্থিতি বিবেচনায় ওয়েটব্লু চামড়া রফতানির বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন