ঢাকা      শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

IMG
11 February 2026, 11:10 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। তারেক রহমান এবার ঢাকা-১৭ এবং তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের প্রচারণার সময় তিনি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন