জামালপুর, বাংলাদেশ গ্লোবাল: জামালপুরের ৫ টি সংসদীয় আসনের সব ক’টিতেই বিএনপি বিজয়ী হয়েছে। জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ) ১ লাখ ৭২ হাজার ১২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক সাঈদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৩ হাজার ৬৬১ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির প্রার্থী সুলতাম মাহমুদ বাবু (ধানের শীষ) ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ ছামিউল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ) ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুজিবুর রহমান আজাদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম (ধানের শীষ) ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এডভোকেট আব্দুল আওয়াল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট।
জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০১ ভোট।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com