মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: নাটোরের চারটি সংসদীয় আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন এক লাখ ২হাজার ৪১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৬১হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মোঃ ইউনুস আলী পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৭১০ ভোট।
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ১৯১ ভোট।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৪৭১ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৭৭ ভোট।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com