ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির জয়

IMG
13 February 2026, 3:38 AM

সুনামগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য কোনও দল এই আসনগুলোতে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তবে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ এলাকা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন।

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোটে জয়ী হয়েছেন। জামায়াতের মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। এ আসনে বিজয়ের ব্যবধান ৩৯ হাজার ৯৩২ ভোট।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট। বিজয়ের ব্যবধান ৫৪ হাজার ৬৮২ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। বিজয়ের ব্যবধান ৫৩ হাজার ৬৯ ভোট।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন