নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাই’।
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘এই জয়ে আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।’
‘আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে ও উভয় দেশের মানুষের জন্য উপকার এনে দেয় এমন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি’, যোগ করেন ভারতের প্রধানমন্ত্রী।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com