ঢাকা      শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তারেক রহমানকে শেহবাজ শরীফের অভিনন্দন

IMG
13 February 2026, 11:53 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেহবাজ শরীফ বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বড় জয়ে নেতৃত্বও দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও আমি অভিনন্দন জানাই। দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃসূলভ, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ও শান্তি, স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়া তথা সামগ্রিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’

ইতোমধ্যে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন