ঢাকা      শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তারেক রহমানের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাক্ষাৎ

IMG
14 February 2026, 12:34 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিভিন্ন আসনের সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তাঁরা দলের প্রধানের সঙ্গে দেখা করেন। রাত সাড়ে তিনটার পরে বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল অপর এক ফেসবুক পোস্টে বিএনপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। গতকাল ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দু'টি আসনের (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) ফলাফল ঘোষণা করা হয়নি। আর প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে (শেরপুর-৩) নির্বাচন স্থগিত রয়েছে।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দু'টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন