ঢাকা      শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তেহরানে নতুন করে ইসরাইলি হামলা

IMG
07 March 2026, 5:55 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার ভোরে শহরটিতে আবারও হামলা শুরু হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেহরানে ‘ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো’ লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, তারা ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল তেহরানের এক নারী বাসিন্দা জানান, ‘এখন প্রায় প্রতিদিন এবং প্রতি কয়েক ঘণ্টা পরপর হামলা হচ্ছে।’ ইসরাইলের সেনাবাহিনী এ হামলাকে তাদের অভিযানের ‘পরবর্তী ধাপ’ হিসেবে বর্ণনা করেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন