ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বিশ্বকাপ ফুটবলে না খেলার ঘোষণা ইরানের

IMG
12 March 2026, 12:58 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বকাপ ফুটবলে না খেলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রী আহমদ দোনইয়ামালি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের মতো অবস্থানে নেই জাতীয় ফুটবল দল।

আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে আহমদ দোনইয়ামালি বলেন, “যেহেতু এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের মতো উপযুক্ত পরিবেশ নেই”।

তিনি আরও বলেন, “আমাদের ছেলেরা সেখানে নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোও বিদ্যমান নেই”।

আহমদ দোনইয়ামালি জানান, “গত আট থেকে নয় মাসে আমাদের ওপর দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কয়েক হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই আমাদের পক্ষে অংশগ্রহণ করা নিশ্চিতভাবেই অসম্ভব”।

এছাড়াও ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ বিশ্বকাপে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে তাঁর যুক্তি ভিন্ন ছিল। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার পর ইরানের নারী জাতীয় ফুটবল দলের ছয়জন সদস্য তাদের কাছ থেকে মানবিক ভিসা পেয়েছেন।

মেহেদী তাজ বলেন, “নারী ফুটবলারদের জন্য যে সমস্যাগুলো তৈরি করা হয়েছে, বিশ্বকাপের প্রেক্ষাপটও যদি এমন হয়, তবে কোনো সুস্থ মস্তিষ্কই আমেরিকায় দল পাঠাতে রাজি হবে না”।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন