ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

১২৮ রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

IMG
13 March 2026, 11:27 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১১৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা এনেছে পাকিস্তান।

আগে ব্যাট করে পাকিস্তান সব উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে। তবে বাংলাদেশের ইনিংসের শুরুতেই হানা দেয় বৃষ্টি। ৩ উইকেটে ২৭ রান থাকা অবস্থায় খেলা প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। এরপর বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। সেই চ্যালেঞ্জ টপকাতে গিয়ে খেই হারিয়ে ফেলে টাইগাররা।

শুরুতেই টপ অর্ডার ধসে পড়ার পর লিটন দাস ও তাওহীদ হৃদয় প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন। তাদের জুটি থেকে আসে ৫৮ রান। লিটন ৩৩ বলে ৪১ রান করে মাজ সাদাকাতের শিকার হলে ভেঙে যায় এই জুটি। লিটনের বিদায়ের পরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

আগের ম্যাচে ব্যাটিং না পাওয়া আফিফ হোসেন সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ১৫ বলে ১৪ রান করে সাদাকাতের শিকার হন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫ বল খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফাহিম আশরাফের বলে বড় শট খেলতে গিয়ে ওয়াসিমের হাতে ক্যাচ দেন তিনি।

মিরাজের বিদায়ের রেশ কাটতে না কাটতেই রিশাদ হোসেনকে বোল্ড করেন সাদাকাত। ১০১ রান তুলতেই বাংলাদেশ হারায় ৭ উইকেট। একপ্রান্ত আগলে রাখা তাওহিদ হৃদয়ও শেষ পর্যন্ত হার মানেন। দলীয় ১০৩ রানে হৃদয় আউট হন। শেষ পর্যন্ত ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে ২৭৪ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। তবে শেষ ৪৩ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা। চতুর্থ উইকেটে সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের ১০৯ রানের জুটিতে ৩ উইকেটে ২৩১ রান তুলেছিল পাকিস্তান।

বিতর্কিত রান আউটে ৬৪ রানে ফেরেন সালমান আগা। এরপর ধস নামে পাকিস্তানের ইনিংসে। তবে শেষ পর্যন্ত সেই স্কোরই অনেক বড় হয়ে দেখা দেয় বাংলাদেশের জন্য।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন