ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

IMG
21 March 2026, 4:01 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার (২১ মার্চ) ঈদের দিন এ সাক্ষাত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাতে তাঁরা একে অপরের খোঁজ-খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন