ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ছয়

IMG
22 March 2026, 9:12 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কাতারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এর আগে, রোববার ভোরে কর্তৃপক্ষ জানিয়েছিল, হেলিকপ্টারটি 'রুটিন ডিউটি' বা নিয়মিত দায়িত্ব পালন করছিল। এসময় এতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তল্লাশি চালিয়ে সাত আরোহীর মধ্যে ছয়জনকে খুঁজে পাওয়া গেছে।

পরে আরেক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে দু'জন বেসামরিক তুর্কি নাগরিক এবং একজন তুর্কি সেনা সদস্য ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইরানের হামলায় কাতার ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে দেশটির প্রধান গ্যাস স্থাপনায় হামলা চালায় ইরান। তবে এই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কিনা, তা স্পষ্ট নয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন