ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

IMG
22 March 2026, 9:24 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার জেলা শহরের সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে আসা পর্যটকবাহী বাসটি আজ ভোরে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাইকিং করা হয়। মাইকিং শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযানে যোগ দেন।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা দেখতে পান, পাহাড়ের ঢাল বেয়ে খাদে উল্টে পড়ে আছে সৌদিয়া পরিবহনের বাসটি। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

স্থানীয়রা জানান, সড়কের এই মোড়টি ঝুঁকিপূর্ণ ও খাড়া। সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রিফাত বলেন, 'ঘটনাস্থলে গিয়ে দেখি বাসের ইঞ্জিন সচল। আমরা প্রথমে ইঞ্জিন বন্ধ করি। তারপর যাত্রীদের বের করা শুরু করি।'

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, 'মাইকিং শুনে ঘটনাস্থলে গিয়ে উল্টে থাকা বাসের যাত্রীদের ভেতর থেকে আমরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।'

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁরা হলেন: মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজওয়ান (২৮)। এছাড়া বাসের হেলপার ও সুপারভাইজারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ধীমান দাশ বলেন, 'চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন