ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • সিএমপি'র সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান কামাল বাবু

IMG
23 March 2026, 8:29 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও তাঁর ওপর রয়েছে। ফলে বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন।

গত বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। তবে বোর্ডের সাম্প্রতিক এক সভায় তাঁকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিসিবি মনে করছে, মিডিয়া ও যোগাযোগ বিষয়ে মোখছেদুল কামাল বাবুর অভিজ্ঞতা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বোর্ডের তথ্য প্রচার ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোখছেদুল কামাল বাবু সাংবাদিকদের বলেন, বিসিবির ভাবমূর্তি উন্নয়ন এবং দেশের ক্রিকেটকে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে তিনি কাজ করতে চান। তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে মিডিয়া ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেবেন।

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন মোখছেদুল কামাল বাবু। নির্বাচনের পরই তাঁকে ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয়। এরপর মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান করা হয় তাঁকে। দায়িত্ব পালনে দক্ষতার প্রমাণ দেওয়ায় এবার তাঁকে কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হলো।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন