ঢাকা      মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

এক মাস ধরে ইরানে ইন্টারনেট বন্ধ

IMG
31 March 2026, 3:36 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এক মাস ধরে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সাথে বিচ্ছিন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।

তবে ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন।

আবার কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়াটি আসলেই অত্যন্ত ব্যয়বহুল। সেই সাথে ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন