ঢাকা      শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

এটা কোনো শো নয়: ট্রাম্পকে কটাক্ষ ম্যাক্রনের

IMG
02 April 2026, 10:27 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি। একই সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইমানুয়েল ম্যাক্রনের স্ত্রী "তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন"। ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে ইমানুয়েল ম্যাক্রন বলেন, ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই।

কৌশলগত বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন, তারা ধারাবাহিকভাবে পরস্পর বিরোধী সংকেত দিচ্ছে। তিনি বলেন, "অতিরিক্ত কথাবার্তা হচ্ছে। পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার স্থিতিশীলতা, শান্তি এবং শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যাওয়া। এটা কোনো শো নয়।”

ম্যাক্রন আরও বলেন, "সিরিয়াস হতে চাইলে প্রতিদিন নিজেদের অবস্থান বদলানো যায় না।"

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন