ঢাকা      বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

নয়াদিল্লিতে দুপুরে খলিল-জয়শঙ্কর বৈঠক

IMG
08 April 2026, 7:37 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতে আজ বুধবার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। স্থানীয় সময় দুপুর থেকে এসব বৈঠক শুরু হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর একটায় নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এরপর বিকেল সাড়ে চারটায় দেশটির বাণিজ্য ভবনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বিকেল সাড়ে পাঁচটায় আকবর রোডের একটি ভেন্যুতে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান।

অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে তা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে চারটি ইস্যুর ওপর আলোচনায় জোর দেবেন। তা হলো- জ্বালানি সহযোগিতা, ভিসা, গঙ্গা পানি চুক্তি নবায়ন ও সীমান্ত ইস্যু।

আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক এসব বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এসএম মাহবুবুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে তাঁর সফরসঙ্গী হিসাবে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তাঁরা মরিশাস সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল আটটায় ভারত ত্যাগ করবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশি কোনো মন্ত্রীর এটিই প্রথম দিল্লি সফর।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন