ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বুধবার লেবাননের উপর ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য তিনি তার মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘লেবানন লাগাতার ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মন্ত্রিসভাকে এই আলোচনার উদ্যোগ নিতে বলেছি।’ হিজবুল্লাহকে দুর্বল করেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপন সম্ভব বলেও জানান তিনি।
অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ অস্ত্রবিরতিই এই আলোচনার একমাত্র শর্ত হতে পারে। তাদের নেতা আলী ফায়াদ বলেছেন, আলোচনায় বসার আগে লেবাননের উচিত অস্ত্রবিরতি দাবি করা। তিনি আরো জানান, ইসরায়েলকে লেবাননের সীমান্ত থেকে সেনা সরাতে হবে যেন সাধারণ মানুষ নিজের বাড়িতে ফিরে যেতে পারে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com