ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আজ রোববারও চালিয়ে যাওয়ার চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রচেষ্টা চলছে যাতে, এই আলোচনা আরও এক দিন চালিয়ে যায় দুই পক্ষ। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যা দুই পক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনায় দুই পক্ষ সেই পর্যায়ে পৌঁছেনি।
পাকিস্তানি কূটনীতিকরা বলছেন, তারা এখনও আশাবাদী, যে তারা (মার্কিন এবং ইরানি পক্ষকে) আরও ছাড় দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করবে উভয় পক্ষ এবং তাদের নেতৃত্বের ওপর।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com