ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে।
সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় মূল্যায়ন শেষে ইরানি প্রতিনিধি দল মার্কিন দলের সঙ্গে আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
প্রায় ৩০০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানে প্রবেশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স প্রতিনিধি দলে রয়েছেন। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেন। ভ্যান্স তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com