ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা৷ ছয় সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইতোমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। আর ক্ষতির শিকার বৈশ্বিক জ্বালানি বাজার, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে৷
এদিন দুই পক্ষের মধ্যে আলাদা আলাদাভাবে আলোচনা শুরু হয়৷ একদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন পাকিস্তানি মধ্যস্থতাকারীরা। অন্যদিকে ইরানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন পাক মধ্যস্থতাকারীরা৷ এসব আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিড পর তিন পক্ষ একত্রে বৈঠকে বসে৷
ইসলামাবাদের কূটনীতিকরা জানিয়েছেন যে, তারা বিবদমান দুই পক্ষকে একত্রে আলোচনায় বসাতে সম্ভাব্য সব চেষ্টা করেন। তবে আলোচনার কাঠামো কী হবে তা চূড়ান্ত করে তেহরান ও ওয়াশিংটন৷
তবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির উপর হুমকি হিসেবে দেখা দিয়েছে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা৷ ইরান যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে৷ তবে এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যদিও ইসলামাবাদ এই ব্যাপারে সমাধান পাওয়ার ব্যাপারে আশাবাদী৷
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com