ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দু:টি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান যে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে, তা থেকে নৌপথটি মুক্ত আছে কি না—তা নিশ্চিত করতেই এই অভিযান। বিবৃতিতে ডেস্ট্রয়ার দু'টির নাম উল্লেখ করা হয়েছে ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মারফি।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক্সে দেওয়া আরেক বিবৃতিতে বলেন, "আমরা একটি নতুন নৌপথ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি এবং বাণিজ্যের অবাধ প্রবাহ উৎসাহিত করতে শিগগিরই এই নিরাপদ পথটি সামুদ্রিক শিল্প খাতের সঙ্গে ভাগাভাগি করবো।”
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com