ঢাকা      মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

IMG
14 April 2026, 5:19 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষি কার্ড’ উদ্বোধন কর্মসূচির আনুষ্ঠানিকতা সেরে সেখানে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি শেষ করে কৃষি মেলায় যান। সেখানে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ সময় কিষাণ-কিষাণিদের মধ্যে ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন