স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
মিরপুরে দিনরাতের এই ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর ঘণ্টাখানেক পর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী কন্যা। মাঠে বসে লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। এর আগে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com