ঢাকা      শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

১২টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে ইরান

IMG
18 April 2026, 9:33 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেইখ বলেছেন, তাঁর দেশের ওপর সাম্প্রতিক যুদ্ধে দেশটি কেবল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রেরই মোকাবেলা করেনি; একই সঙ্গে ১২টি বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে।

আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আলী রেজা শেইখ বলেছেন, সর্বোচ্চ নেতা এবং সিনিয়র সামরিক কমান্ডারদের হারানোর পরও অন্য কোনো দেশ এতো দ্রুত ও কার্যকরভাবে বিভিন্ন ফ্রন্টে শত্রুর আগ্রাসনের জবাব দিতে সক্ষম হতো না; যেমনটি সক্ষম হয়েছে ইরান।

ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কারণে শত্রুরা ইসলামী এই দেশটির সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়টি কৌশলগত যুদ্ধের পরিভাষায় ক্ষমতার সমতা হিসেবে পরিচিত বলে উল্লেখ করেছেন আলী রেজা শেইখ। ৪০ দিনের এই যুদ্ধ বিশ্বের সামরিক পরিভাষা ও সাহিত্যকে বদলে দিয়েছে এবং প্রতিরক্ষা নীতিতে এই যুদ্ধ এক নতুন অধ্যায়ের সুচনা করতে পারে বলেও মনে করেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন